সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সিইও বলতে আমরা কি বুঝি? সাধারনত সার্চ ইঞ্জিনে যখন কেউ কিছু সার্চ করে তখন যে ফলাফল গুলো সবচে উপরের দিকে খাকে সেগুলোই বেশি ভিজিট করে।আর সার্চ ইঞ্জিনগুলোও সবচে কার্যকর এবং যথাযথ ফলাফল দেখানোর চেষ্টা করে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হল এমন কিছু পদ্ধতি যা ব্যবহার করে ওয়েব সাইট ডেভলপ করলে সার্চ ইঞ্জিনের ফলাফলে ওপরের দিকে থাকা যায়।
উদাহরণ স্বরূপ, আপনার একটা সাইট আছে যেখান থেকে আপনি মোবাইল ফোন বিক্রয় করেন। ধরুণ আপনার বন্ধুরও একটি সাইট আছে সেখান থেকে সেও মোবাইল ফোন বিক্রয় করে। এখন আপনি হয়ত গুগল অথবা ইয়াহু তে সার্চ করে দেখলেন আপনার বন্ধুর সাইট আপনার সাইট থেকে অনেক উপরে দেখায়। আপনার সাইটটা যাতে উপরের দিকে দেখায় সেজন্য আপনাকে দেখতে হবে সিইও পদ্ধতি গুলো দ্বারা আপনার সাইটটা অপটিমাইজ করা হয়েছে কিনা। যদি না করা থাকে তাহলে আপনার উচিত এখনই সিইও পদ্ধতিগুলো ব্যবহার করে সাইটের র্যাংক বাড়ানো। যদিও সিইও প্রয়োগ করলে সাথে সাথেই আপনি ফলাফল দেখতে পাবেন না। ফলাফলের জন্য কিছুদিন ধর্য্য ধরে থাকতে হবে।
আমি এই আর্টিকেলে কিছু কৌশল নিয়ে আলোচনা করব যেগুলো প্রতিটা সাইটেই প্রয়োগ করা উচিত ভাল র্যাংক পাওয়ার জন্য।
১. অনন্য এবং নির্ভুল পেজ টাইটেল
একটা সার্চ ইঞ্জিন প্রথমেই যে জিনিষটা খেয়াল করে তা হল ওয়েব পেজের টাইটেল।এটা <title> ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়। একজন ইউজার সার্চ ইঞ্জিনে যখন কিছু সার্চ করে তখন সেও ফলাফলগুলোর টাইটেল এর দিকে খেয়াল করে। টাইটেল ট্যাগ অবশ্যয় <head> ট্যাগের ভিতরে হওয়া উচিত।
<html>
<head>
<title>BBC SPORT | Cricket</title>
</head>
<body>
....
টাইটেল ট্যাগের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত তা হল:
- ওয়েবপেজের নাম, প্রতিষ্ঠানের নাম অথবা এক লাইনে বর্ণনা করা যায় এমন বাক্য হোমপেজের টাইটেল হিসেবে রাখা ভাল।
- হোমপেজ ছাড়া অন্যান্য পেজের টাইটেল এমন হওয়া উচিত যাতে বুঝা যায় পেজটার বিষয়বস্তু কি। টাইটেলে সাইটের নাম অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নাম খাকলে ভাল।
- পেজের বিষয়বস্তুর সাথে মিল নাই এমন টাইটেল না হওয়া উচিত।
- “Untitled” or “New Page 1″ এরকম ডিফল্ট টাইটেল পরিত্যাগ করা উচিত।
- টাইটেল ছোট এবং তথ্যবহুল হওয়া উচিত।
- অনেকে টাইটেলে অতিরিক্ত শব্দ ব্যবহার করে যা অপ্রাসঙ্গিক। সার্চ ইঞ্জিন এই ধরনের পেজকে স্প্যাম হিসেবেই ধরে নেই।
২. মেটা ট্যাগ
২ ধরনের মৌলিক মেটা ট্যাগ সিইও এর জন্য ব্যবহার করা হয়। কিওয়ার্ড এব ডেসক্রিপশন ট্যাগ। পেজের সাথে সম্পর্কযুক্ত এমন শব্দই কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা উচিত। আর ডেসক্রিপশন ট্যাগটা একটা বাক্য হওয়া উচিত যে বাক্য সংক্ষেপে পেজের তথ্য সম্পর্কে ধারনা দেয়।
<meta name="description" content="Offers news and results for all levels of cricket with interviews, video and audio clicps. UK." /> <meta name="keywords" content="BBC, Sport, BBC Sport, bbc.co.uk, world, uk, international, foreign, british, online, service" />
মেটা কিওয়ার্ড ট্যাগের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত :
- খুব বেশি শব্দ থাকা উচিত না। সার্চ ইঞ্জিন এই ধরনের পেজকে স্প্যাম হিসেবে ধরে মনে করে।
- একই শব্দ বার বার দেওয়া উচিত না।
মেটা ডেসক্রিপশন ট্যাগের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত
- সহজে বোঝা যায় এমন বাক্য ব্যবহার করা উচিত।
- অযথা শব্দের লিষ্ট পরিত্যগ করা উচিত।
- প্রতিটি পেজের জন্য অনন্য ডেসক্রিপশন হওয়া উচিত।
৩. সঠিকভাবে হেডিং ট্যাগের ব্যবহার
ওয়েব সাইটের প্রধান পেজের হেডিং টাইটেলে <h1> ট্যাগ ব্যবহার করা উচিত। এছাড়া <h2>, <h3> ট্যাগ ব্যবহার করাও গুরত্বপূর্ণ। বিভিন্ন ধরনের হেডিং ট্যাগ ব্যবহার করলে পেজের বিষয়বস্তুর উপর এক ধরনের অগ্রাধিকার তালিকা সৃষ্টি হয় যা সার্চ ইঞ্জিনকে সাইটটা ইনডেক্স করতে সহায়তা করে।
<h1> <a href="/sport2/hi/cricket/8463437.stm">Live - South Africa v England</a> </h1>
৪. ইমেজে alt অ্যাট্রিবিউটের ব্যবহার
আমরা ওয়েব পেজে অনেক ইমেজ ব্যবহার করি। অনেকে হয়তো জানেই না <img> ট্যাগের মধ্যে alt নামক একটা অ্যাট্রিবিউট আছে। এটার কাজ হল যদি কোন কারনে ইমেজ লোড হতে না পারে তাহলে ইমেজের বদলে এই অ্যাট্রিবিউটের বাক্যটা দেখানো। সে কারনে অনেকে এটার তেমন একটা গুরত্ব দেয় না। কিন্তু ইমেজের alt অ্যাট্রিবিউটে আপনি যদি ভাল বর্ণনামূলক কিছু লেখেন যা পেজের তথ্য এবং ইমেজটার সাথে সম্পর্কযুক্ত তাহলে তথ্যের গুরত্ব অনেক বেড়ে যাবে যা সার্চ ইঞ্জিন বেশি প্রায়রিটি দিবে এবং ভাল র্যাংকিং করবে।
<img width="466" height="260" border="0" align="" alt="Dale Steyn celebrates a wicket for South Africa" src="http://newsimg.bbc.co.uk/media/images/47124000/jpg/_47124269_steyn466getty.jpg" />
5. লিংকে title অ্যাট্রিবিউটের ব্যবহার
একটা পেজে অনেক লিংক থাকে। লিংকে title অ্যাট্রিবিউট ব্যবহার করলে যে সুবিধা পাওয়া যায় তা হল, যদি মাউস লিংকের উপরে নেওয়া হয় তাহলে “tool tip” হিসেবে title এ যা লিখা থাকে তা দেখায়। কিন্তু আপনি যদি লিংকের title এ সহজ কথায় লিংকটার বর্ণনা দিয়ে থাকেন তাহলে সার্চ ইঞ্জিন এটাকে বাড়তি গুরত্ব দিবে এবং ফলস্বরূপ আপনার পেজ ভাল র্যাংকিং পাবে।
<a title="Home of BBC News on the internet" href="http://news.bbc.co.uk/">News</a>
6. সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি URL এর ব্যবহার
একটা পেজের url যদি ভাল হয় তাহলে ইউজারদের জন্য যেমন সুবিধা হয় url টা মনে রাখতে তেমনি সার্চ ইঞ্জিনও এটা পছন্দ করে। url অবশ্যই পেজের তথ্যের সাথে সম্পর্কযুক্ত শব্দ দ্বারা হওয়া ভাল। এতে তথ্যের গুরত্ব বেড়ে যায়। অনেকে শুধু id অথবা বাজে ধরনের বিভিন্ন প্যারামিটার দ্বারা url তৈরি ও ব্যবহার করে যা সম্পূর্ণভাবে পরিত্যাগ করা উচিত। অনেক শব্দ দ্বারা খুব বেশি বড় url ও পরিত্যাগ করা উচিত। “page1.html” এই ধরনের পেজের নাম url এ না থাকা উচিত।
বাজে url দেখতে এরকম
http://googleads.g.doubleclick.net/aclk?sa=l&ai=BmgLsB6NSS5vKLJfQ_Ab5hK2cDqjYwbgB0OrJ1A7AjbcB8KorEAEYASDhlrQJKAM4AFC7voryB2AzoAHG2Lb4A7IBEnd3dy5zbGlkZXNoYXJlLm5ldLoBCjMwMHgyNTBfYXPIAQHaAUlodHRwOi8vd3d3LnNsaWRlc2hhcmUubmV0L3Nlb2RhZGR5L2d1aWRlcy1mb3Itc2VhcmNoLWVuZ2luZXMtb3B0aW1pemF0aW9u4AEEgAIBqQKDXMBM1k-4PuACAeoCEXNsaWRldmlld19yaWdodF8xkAO4CJgD8AGoAwHIAwfoA1ToA-UD9QMAABCE4AQB&num=1&sig=AGiWqtzwM9HEX7x3Pp7mT_NDDRXIXEHsRQ&client=ca-pub-5203428669823392&adurl=http://www.intelliad.de/en&nm=4
ভাল url এর ধরণ
http://thinkdiff.net/mysql/encrypt-mysql-data-using-aes-techniques/
৭. এক্সএমএল সাইট ম্যাপ এর ব্যবহার
প্রতিটা সাইটের এক্সএমএল সাইটম্যাপ থাকা উচিত। এতে সার্চ ইঞ্জিনের সুবিধা হয় সাইটটা ইনডেক্স করতে। বিভিন্ন ফ্রী সাইট আছে যেখান থেকে আপনি এক্সএমএল সাইটম্যাপ তৈরি করতে পারবেন। এক্সএমএল সাইটম্যাপ সাইটের root ডিরেক্টরিতে রাখতে হয়। যেমন: http://www.yoursite.com/sitemap.xml. নিচে এক্সএমএল সাইটম্যাপের একটা উদাহরণ দেওয়া হল:
<?xml version="1.0" encoding="UTF-8"?>
<urlset xmlns="http://www.sitemaps.org/schemas/sitemap/0.9">
<url>
<loc>http://www.domain.com /</loc>
<lastmod>2008-01-01</lastmod>
<changefreq>weekly</changefreq>
<priority>0.8</priority>
</url>
<url>
<loc>http://www.domain.com/catalog?item=vacation_hawaii</loc>
<changefreq>weekly</changefreq>
</url>
<url>
<loc>http://www.domain.com/catalog?item=vacation_new_zealand</loc>
<lastmod>2008-12-23</lastmod>
<changefreq>weekly</changefreq>
</url>
<url>
<loc>http://www.domain.com/catalog?item=vacation_newfoundland</loc>
<lastmod>2008-12-23T18:00:15+00:00</lastmod>
<priority>0.3</priority>
</url>
<url>
<loc>http://www.domain.com/catalog?item=vacation_usa</loc>
<lastmod>2008-11-23</lastmod>
</url>
</urlset>
৮. প্রাসঙ্গিক তথ্য
তথ্য যদি অপ্রাসঙ্গিক হয় তাহলে আপনি যতই মেটা ট্যাগ, ইমেজের alt অ্যাট্রিবিউট, লিংকের title ব্যবহার করুন না কেন সার্চ ইঞ্জিনের কাছে আপনার পেজ ভাল গুরত্ব পাবে না। একজন ভিজিটর যখন এই ধরনের সাইটে ভিজিট করবে এবং তথ্যের আগামাথা কিছুই বুঝতে পারবে না তার কাছে এটা স্প্যাম মনে হবে। ইউজাররা ভালো এবং সহজ লেখায় পছন্দ করে। তথ্যে অবশ্যয় বানান ভুল এবং ব্যাকরণগত ভুল পরিত্যাগ করা উচিত।
৯. লিংক তৈরি করা
আপনার সাইট যদি অন্য অনেক সাইটে লিংক করা থাকে তাহলে আপনার সাইটের পেজ র্যাংক বৃদ্ধি পাবে এবং সার্চ ইঞ্জিনের কাছে আপনার সাইটের গুরত্ব অনেক বেড়ে যাবে। এজন্য আপনি বিভিন্ন ওয়েব ডিরেক্টরিতে আপনার সাইট সাবমিট করতে পারেন। সেসব সাইটে আপনার সাইট লিংক করা হলে আপনার সাইটের যেমন ভিজিটর বাড়বে তেমনি পেজ র্যাংকও বাড়বে।
১০. ফ্ল্যাস দিয়ে পুরো সাইট করা পরিত্যাগ করা উচিত
অনেকে পুরো সাইট ফ্ল্যাস দিয়ে করে।এই ধরনের সাইট দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু সাইটের তথ্য ফ্ল্যাস ফাইলের মধ্যে থাকায় সার্চ ইঞ্জিন সেগুলো পায়না। ফলে সার্চ ইঞ্জিনের কাছে সাইটটা খুব বেশি গুরত্বও পায় না।
১০. robots.txt ঠিকমত ব্যবহার করা
আপনি যদি চান আপনার সাইটের কোন অংশ সার্চ ইঞ্জিন এক্সেস না করুক তাহলে আপনি কিন্তু robots.txt ব্যবহার করে তা বলে দিতে পারেন। robots.txt সাইটের root ডিরেক্টরিতে রাখতে হয়। যেমন: http://www.yoursite.com/robots.txt. সকল প্রধান সার্চ ইঞ্জিন robots.txt টা অনুসরণ করে। robots.txt এর কোডের একটা উদাহরণ নিচে দেওয়া হল। বিভিন্ন ফ্রী সাইট আছে যেখান থেকে আপনি robots.txt তৈরি করতে পারবেন।
User-agent: * Disallow: /images/ Disallow: /search
ফ্রী টুলস :
- Google Webmaster Tools
- Bing Webmaster Tools
- 136 SEO Tools
- Top 15 Free SEO Tools
- Meta Tag Generator
- XML Sitemap Generator
- Another Sitemap Generator
- Robots.txt Generator
এছাড়া আপনি গুগলে সার্চ করেন অনেক টুলস্ পাবেন।আশা করি পোষ্টটা আপনাদের কাজে লাগবে। বিশেষত ওয়েব ডেভলপমেন্টে যারা নতুন তাদের জন্যই আমার এই পোষ্টটা লিখা।





#1 by Zaman-A-Piri Pasa on January 20, 2010 - 8:59 PM
Quote
excellent tutorial….thanks.
#2 by Fahim on February 12, 2010 - 7:36 PM
Quote
Great POST. I want more….
Wish u best of luck
#3 by Technology Story on March 22, 2010 - 5:27 PM
Quote
Nice post indeed.
#4 by oak on May 26, 2010 - 12:52 AM
Quote
thanks
#5 by Rahul Chakraborty on September 9, 2010 - 7:57 PM
Quote
Nice tutorial. Lot’s of thing’s can be learned. Thank you so much.
#6 by kamrul on November 28, 2010 - 4:14 PM
Quote
আপিস সুন্দর একট লেখা উপহার দিলেন ভাল লাগল। ধন্যবাদ
#7 by Md. Yousuf Ali on January 16, 2011 - 11:23 PM
Quote
সাইটটি যদি ফ্রি ওয়েবসাইট হয় তাহলেও একই পদ্ধতি অনুসরন করা যাবে? নাকি অন্য কোন পদ্ধতি। ফ্রি ওয়েবসাইট এর বিভিন্ন দিক সম্পর্কে জানালে উপকৃত হব।
#8 by Mizan on February 22, 2011 - 9:45 PM
Quote
এসইত্ত সম্পর্কে খুব সুন্দর একটা লেখা পোষ্ট করার জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে যদি অপটিমাইজিং এর মূল টিউটোরিয়াল টি উপস্থাপন করেন তবে ভিজিটরগণ আরো বেশী উপকৃত হবে। সার্চ ইঞ্জিনে আপনার পেইজ র্যাংক বৃদ্ধির আরো ১০টি নতুন ফ্রি টিপস পেতে হলে ভিজিট করতে পারেন http://www.masterml.blogspot.com সাইটি।
ধন্যবাদ।
#9 by Tech e Tips on March 6, 2011 - 2:46 PM
Quote
very very helpful post . thanks .
#10 by সিহাদ on April 17, 2011 - 4:41 PM
Quote
খুব ভালো লাগলো, প্রতিতি বিষয় খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন।
#11 by M Zakaria on May 26, 2011 - 9:55 PM
Quote
Thanks lot. came to know lot handy things. want new post.
#12 by bashir on June 6, 2011 - 4:58 PM
Quote
very goood discusstion. news paper jobs information here.
#13 by bashirmeah on September 20, 2011 - 4:14 PM
Quote
Thanks lot. came to know lot handy things. want new post.
#14 by meahbashir on September 20, 2011 - 4:46 PM
Quote
very good topics thanks for you
#15 by anik on January 17, 2012 - 4:39 PM
Quote
hi excellent website also a educative site every people would help from this site
#16 by মাহমুদ on March 8, 2012 - 12:40 PM
Quote
ওয়েব ডিরেক্টরি সাইটের কয়েকটা ঠিকানা দিলে ভাল হত। ধন্যবাদ
Trackback: cabo wedding photos, cabo wedding pictures, cabo photography, cabo photos of wedding,, wedding photographer cabo
#17 by outsourcing Romania on June 9, 2012 - 10:36 PM
Quote
Thanks and good blog.
#18 by Sajjad on July 1, 2012 - 12:18 PM
Quote
Thanks.
This article is really very helpful to me.