অনেক সময় আমাদের এমন হয় যে কাজ করতে গিয়ে আমরা ছোট বড় ভুল করে ফেলি।যখন আপনি কাজ করতে গিয়ে বড় ধরনের কোন ভুল করে ফেলবেন তখন ক্লায়েন্ট আপনার উপর আস্থা হারিয়ে ফেলতে পারে এবং পরবর্তীতে আপনাকে আর কাজ নাও দিতে পারে। অপরদিকে আপনি যদি আপনার কাজ দিয়ে ক্লায়েন্ট কে খুশি করতে পারেন তাহলে সে তার পরবর্তী কাজ আপনাকে দিয়েই করাতে চাইবে।
তাই কোনো কারনে ভুল হয়ে গেলে সেটা যদি সময়মত সংশোধন করে নেয়া যায় তাহলে আপনি ক্লায়েন্ট এর প্রশংসা বা সম্মান কোনোটাই হারাবেন না।
নিজেকে শান্ত রাখাঃ
ক্লায়েন্ট এর কাছ থেকে খারাপ মন্তব্য পেলেই রেগে যাবেন না। এতে ক্ষতিটা আপনারই হবে, আপনি কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন এবং পরে এর জন্য অনুতাপ করবেন। তাই প্রথম কাজ হচ্ছে সর্ব অবস্থায় নিজেকে শান্ত রাখা এবং আপনার ভুল হয়েছে সেটা বোঝার চেষ্টা করা। এটা ভাববেন না যে আপনি হেরে গেছেন। ধৈর্য ধরে ভাবতে হবে যে আপনার মূল উদ্দেশ্য কি? তবেই আপনি নতুন করে কাজ শুরু করতে পারবেন।
ক্লায়েন্টের কাছে ক্ষমা চাওয়াঃ
আপনি নিজেকে শান্ত করার পর আপনার দ্বিতীয় কাজ হচ্ছে ক্লায়েন্টের কাছে ক্ষমা চাওয়া। আপনার ভুলটা আপনি সংশোধন করে তাকে বলবেন যে “আমি দুঃখিত! এটা অপ্রত্যাশিতভাবে ঘটে গেছে অথবা একটা যৌতিক বিবৃত দিবেন”। যদি ক্লায়েন্ট এর কোন ভুল সিদ্ধান্তের কারনে কাজে ভুল হয় তাহলে দোষ নিজের ঘারে না নিয়ে ক্লায়েন্টকে দেখায়ে দিবেন, যে ভুলটা তার জন্যই ঘটেছে।
ভুল চিহ্নিত করাঃ
নিজেকে জিজ্ঞেস করুন, কেন ক্লায়েন্ট আপনার কাজে খুশি হয়নি? আপনার ভুলটা ঠিক কোথায় হয়েছে এবং কেন হয়েছে? এজন্য সবচে ভালো উপায় হল একটা কাজ করার পর কয়েকবার কাজটা পরীক্ষা করা যে কাজটা ঠিকমত হয়েছে কিনা।
ক্লায়েন্ট কেমন কাজ আশা করে তা খুজে বের করাঃ
কাজ সম্পর্কিত সব বিষয় ক্লায়েন্টের সাথে খোলাখুলি ভাবে আলোচনা করুন। যতক্ষন না আপনি ১০০% বুঝতে পারবেন যে ক্লায়েন্ট ঠিক কি চাচ্ছে ততক্ষন আপনি তাকে প্রশ্ন করবেন। কখনও কখনও আমরা ভালভাবে আলোচনা না করেই প্রোজ়েক্ট নিয়ে ফেলি এবং পরে কাজ করতে গিয়ে বুঝতে পারিনা। তাই আলোচনা করার সময় আপনি নিশ্চিত হবেন যে, কি করতে হবে আপনি কি আসলেই তা বুঝতে পেরেছেন কিনা।
শিক্ষা গ্রহনঃ
পুরো সমস্যার সমাধান হওয়ার পর এবার ভাববার সময়। আপনি কি শিখলেন? এ ধরনের ঘটনা আর যেন না ঘটে তা আপনি কিভাবে এড়াবেন? যদি আবারও ঘটে তাহলে ভিন্ন আর কি উপায়ে সমাধান করা যেতে পারে? এসব চিন্তা কিছু সময় ধরে করলে তার প্রতিফলন আপনার উপর পড়বে। এতে আপনি একজন ক্লায়েন্ট এর সাথে কিভাবে খুব ভাল সম্পর্ক করতে পারেন তা ভালভাবেই বুঝে যাবেন। কোন ক্লায়েন্ট আপনার কাজে অখুশি, এটা কখনই শুনতে ভাল শোনায় না। যাই হোক যদি আপনি পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে, উৎসাহ সহকারে এবং অল্প সময়ে করে ফেলতে পারেন তবে ক্লায়েন্টের সাথে অবশ্যই আপনার ভাল সম্পর্ক তৈরী হবে।

#1 by Sohel Zaman on July 14, 2010 - 6:18 PM
Quote
Very good article. We often get into this type of problem and this is a very good lesson for a beginner to come into managing clients in real world. Thanks for your article.
#2 by Anirban on October 29, 2010 - 11:58 PM
Quote
Osadharon….
#3 by emon1353 on October 9, 2011 - 2:54 AM
Quote
thankssssssssss
#4 by Nilim on November 17, 2011 - 10:19 PM
Quote
Very interesting and essential article for BD devs and project managers.